বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ খুন

ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ খুন


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ
:

ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোরে নূর ইসলাম ইছা (৬৮) নামের এক কৃষক খুন হয়েছেন। মারাত্মক আহত নিহতের স্ত্রী হনুফা খাতুন (৬৫) মমেক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

শুক্রবার (৪ মার্চ) রাত ১১টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম মারা যায়।ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কিসমত বেরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।সূত্রে জানায়,জমি নিয়ে একই গ্রামের কচিম উদ্দিনের ছেলে পঁচা মিয়ার (৬৫) সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল।

শুক্রবার বিকালে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে পঁচা মিয়াসহ বেশ কয়েকজন নূর ইসলামের বসতঘরে হামলা করে।এ সময় দা,ছুরি ও বল্লম দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।তাদের উপর্যুপরি আঘাতে নূর ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন।কৃষক নূর ইসলামের চিৎকারে পরিবারের লোকজন বাঁচানোর চেষ্টা করেন।পরে তারা নুরুল ইসলামের স্ত্রী হনুফাকেও কুপিয়ে মারাত্মক আহত করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্ত পালিয়ে যায়।

মাটিতে পড়ে থাকা আহত নূর ইসলামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তিনি মারা যান।মারাত্মক আহত নুরুল ইসলামের স্ত্রী হনুফা খাতুন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।এ ঘটনায় ফুলপুর থানায় হত্যা মামলা করেন নিহতের নাতি সেলিম মিয়া। ঘটনার সঙ্গে জড়িত প্রতিপক্ষ পঁচা মিয়াসহ ৫-৬ জনকে আসামি করে ফুলপুর থানায় হত্যা মামলা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। নিহতের লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com