বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজাপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে মো. আজাহার আলী আকন (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকা থেকে উদ্ধার করা হয়। আজাহার আলী ঐ এলাকার মৃত কাছেম আলী আকনের ছেলে।

আজাহার আলীর মেঝ ছেলে মো. সাইফুল ইসলাম আকন জানায়, তার বাবা একজন মানুষিক রোগী ছিল। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার সময় ঘুম থেকে উঠে হঠাৎ নিখোঁজ হয় আজাহার আলী। এ সময় পরিবারের লোকজন খোঁজাখুজি করে রাত সাড়ে ৪টার দিকে তাদের বাড়ির সামনে খাল পাড়ে একটি মেহগনি গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে রাজাপুর থানায় নিয়ে আসে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্ররায় বলেন, আজাহার আলী একজন মানুষিক রোগী ছিল তাতে কোন সন্দেহ নেই। তার মৃত্যুতে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com