শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বেগমগঞ্জে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

বেগমগঞ্জে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর বেগমগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নের করিম ডাক্তার বাড়ির মো.শাহাজানের ছেলে সাইফুল ইসলাম মঞ্জু ওরফে হৃদয় (২৪) ও  শরীফপুর ইউনিয়নর খানপুর গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু তাহেরের ছেলে মো.মোজাম্মেল হোসেন (৪০)।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার কথা রয়েছে। এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের জামান প্লাজার সামনে থেকে ২ দুই হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  তিনি আরো বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ২ মাদক কারবারিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com