বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
গাইবান্ধায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত

গাইবান্ধায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত


শেখ মো: আতিকুর রহমান আতিক :গাইবান্ধা:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি ভোটকেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থককে ধারালো হাসুয়া দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।  ৫ জানুয়ারি বুধবার ৩টার দিকে উপজেলার জুমার বাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুমার বাড়ি আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
 নিহত ব্যক্তির নাম আবু তাহের (৪৩)। তিনি একই ইউনিয়নের মামুদপুর গ্রামের ওমর আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ভোটগ্রহণ চলাকালে বিকেলে  ৩টার দিকে কেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থী আইজল মিয়ার (টিউবওয়েল) সমর্থক আবু তাহেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী রাসেল আহমেদের (বৈদুতিক পাখা) কর্মী-সমর্থকদের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে আবু তাহেরকে একা পেয়ে রাসেলের কর্মী-সমর্থকরা ধারালো হাসুয়া দিয়ে তার গলা কেটে ফেলে। গুরুতর অসুস্থ রাসেলকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।
 সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে নেই। তবে আমার জানামতে নির্বাচনী সহিংসতায় আবু তাহের নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com