বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
ঘাটাইলে স্ত্রীকে হত্যা করে পুলিশের নিকট স্বামীর আত্নসমর্পণ

ঘাটাইলে স্ত্রীকে হত্যা করে পুলিশের নিকট স্বামীর আত্নসমর্পণ

হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ


টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কলহের জের ধরে মিনারা বেগম(২২) নামে এক গৃহবধূকে হত্যা করে স্বামীর আত্নসমর্পণের ঘটনা ঘটেছে।

গত শনিবার (২০ই নভেম্বর) দিবাগত রাতে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পন্ডিত কাছড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

হত্যাকারী স্বামী ওই গ্রামের শামছুলের ছেলে আমিনুল ইসলাম(২৮)। ঘটনার পর স্বামীকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আব্দুল ছালাম জানান, গৃহবধু মিনারা বেগম কে তার স্বামী আমিনুল ইসলাম গলাটিপে হত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন।

এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাহারুল ইসলাম সরকার বলেন, স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করে জানায় আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান। পরে আমি সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক আমিনুলকে আটক করি। সে প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে।

তিনি আরো বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রবিবার (২১ নভেম্বর) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com