বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
গাইবান্ধায় মাকে হত্যার দায়ে ছেলেকে ফাঁসির আদেশ

গাইবান্ধায় মাকে হত্যার দায়ে ছেলেকে ফাঁসির আদেশ

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধা সদর উপজেলায় মাকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা মামলায় ছেলে জিয়াউল হককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত।
২৮ আগস্ট বৃহস্পতিবার দুুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিকের আদালত এ রায় দেন।

মামলার এজাহারে জানা যায়, ২০১৮ সালের ১৩ জুন আসামি জিয়াউল হক তার ছোট ভাই জুবায়ের খন্দকারের কাছে কিছু টাকা চায়।
কিন্তু জুবায়ের তাকে টাকা না দেওয়ায় ক্রিকেট ব্যাট হাতে জিয়াউল তাকে মারতে আসেন।
এ সময় মা জহুরা বেগম (৬০) ছোট ছেলেকে বাঁচাতে এগিয়ে আসে। পরে জিয়াউল তার মায়ের মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এরপর আহত জহুরা বেগমকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন জহুরা বেগমের স্বামী নুরুল ইসলাম বাদি হয়ে ছেলে জিয়াউল হককে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ফারুক আহমেদ প্রিন্স ও আসামিপক্ষের ছিলেন অ্যাডভোকেট মাসুদার রহমান বিশ্বাস।

বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) ফারুক আহমেদ প্রিন্স জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে হত্যার ঘটনাটি প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দিয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com