বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
গৌরীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীকে আটক

গৌরীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীকে আটক


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


ময়মনসিংহের গৌরীপুরে ললিতা বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে তার স্বামী মোঃ রফিকুল ইসলামকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত রফিকুল ওই গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে।
এর আগে বুধবার ভোরে রফিকুল নিজ বাড়িতে ধারালো দা দিয়ে ললিতা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে মসজিদে ফজরের নামায আদায় করতে যান রফিকুল ইসলাম। নামায শেষে বাড়ি ফিরে স্ত্রীকে ভাত দিতে বলেন তিনি। এসময় ললিতা বেগম বিলম্বের কথা বললে ক্ষিপ্ত হয়ে রফিকুল ইসলাম ধারালো দা দিয়ে ললিতাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের ছোট ভাই কাঞ্চন মিয়া জানান তার ভগ্নিপতি রফিকুল ইসলাম কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com