বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
খাগড়াছড়ির দিঘীনালায় ছেলের হাতে বাবা খুন

খাগড়াছড়ির দিঘীনালায় ছেলের হাতে বাবা খুন

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালায় জসিম উদ্দিন জনি (২১) নামে মদ্যপ ছেলের এলোপাতাড়ি দায়ের কোপের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার জামতলি বাঙ্গালী পাড়ায় এ ঘটনা ঘটে। খুন করে ছেলে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনার ৪ঘন্টা পর পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। নিহত ব্যক্তি জামতলী বাঙালি পাড়া মো. মোবারক মিয়ার ছেলে, মোঃ মিন্টু আলী (৫০)। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা বলেন,ঘটনার দিনও জনি মদ খেয়ে তার বাবার সাথে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে জনি দা দিয়ে তার বাবা মিন্টু আলীকে ঘাড়ে এবং বুকে কোপ দেয়। ঘটনাস্থলেই পুত্রের দায়ের আঘাতে পিতা মিন্টু আলীর মৃত্যু হয়।

নিহতের বড় মেয়ে মিনারা (২৭) বলেন, আমি বাবার পাশের ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ বাবার ঘরে চিৎকারের শব্দ শুনতে পাই। ঘরে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছে। পুরো মেঝেতে রক্ত ছড়িয়ে আছে। পরে আমি চিৎকার দিলে আশপাশের লোকজন আসে। এরপর আমি অজ্ঞান হয়ে যাই।

দীঘিনালা থানার উপপরিদর্শক শেখ মিল্টন রহমান বলেন, নিহতের হত্যাকারী ছেলে জসিম উদ্দিন জনি কে আমরা ঘটনার ৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সে রাতে দূরে কোথাও পালিয়ে যাওয়ার উদ্দ্যেশ্যে মধ্যবেতছড়ি নামক এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আটক করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com