বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেশার টাকা না দেওয়ায়,নেশাগ্রস্হ ছেলের হাতে বাবা খুন

নেশার টাকা না দেওয়ায়,নেশাগ্রস্হ ছেলের হাতে বাবা খুন

সোহানুল হক পারভেজ রাজশাহী :

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন অচিনতলায় ছেলের হাতে বাবা খুন হয়েছে।
আজ সকাল ১০ টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অচিনতলা নামক স্থানে এই নির্মম ঘটনা ঘটে। নিহত জুয়েল অচিনতলা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

জানা যায়, বাবা আবুল বাশার জুয়েলের নিকট ছেলে মমিনুল ইসলাম পিয়াশ টাকা চায়। পিতা জুয়েল টাকা দিতে না চাইলে তার বুকে কেচি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর রক্তাক্ত জখম হয় জুয়েল। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে রাজপাড়া থানার এস আই মকবুল ও এস আই সজিবের নেতৃত্বে পুলিশ ঘাতক ছেলে পিয়াশকে আটক করেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পিয়াশ বখে যাওয়া কিশোর এবং মাদক সেবী। সে উশৃংখল জীবন যাপন করতো।

বিষয়টি নিশ্চিত করে- নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, মরদেহ রামেক হাসপাতালে রয়েছে। ছেলে পিয়াসকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com