বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নিখোঁজের চারদিন পর গর্তের মধ্যে মিলল শিশুর বস্তাবন্দি লাশ

নিখোঁজের চারদিন পর গর্তের মধ্যে মিলল শিশুর বস্তাবন্দি লাশ

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:


মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের চার দিন পর আল-আমিন(৭)নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডি চকের টেমা মিয়ার ভিটার বাঁশ ঝোরের গর্তের মধ্য থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত আল-আমিন ওই এলাকার বড়বাকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়,আল-আমিন গত শনিবার সকাল ৯টার দিকে বাইসাইকেল নিয়ে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। সারাদিন বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গা ও আত্বীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। কোথাও না পেয়ে রবিবার সিংগাইর থানা ১টি হারানো জিডি করেন। পরে পুলিশ বিভিন্ন জায়গা খোঁজাখুজির এক পর্যায় মঙ্গলবার সকাল ১০ টা দিকে বেরুন্ডি এলাকার টেমা মিয়ার ভিটার বাঁশ ঝোরে মাটিতে পুতে রাখা বস্তাবন্দি লাশ দেখতে পান। পরে লাশ উদ্ধার করলে তার বাবা শহিদুল ছেলেকে সনাক্ত করেন । এ ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো.হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত শিশুর পরিবারে চলছে কান্নার আহাজারি।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার(সিংগাইর সার্কেল) মোহা.রেজাউল হক বলেন-দুস্কৃতকারিরা পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার উদেশ্য এখানে পুতে রেখেছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com