বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপুরে নিজ পুত্রকে পিটিয়ে হত্যা করলো পিতা

দুর্গাপুরে নিজ পুত্রকে পিটিয়ে হত্যা করলো পিতা

আল নোমান শান্ত
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে নিজ ছেলে আব্দুল হক(৩০)কে পিটিয়ে হত্যা করে মাটির নিচে পুঁতে রেখেছিলো পিতা আলী আমজাদ(৬৮)। শনিবার রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের তিতারজান গ্রামে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, আব্দুল হক সব সময় নেশা করতো এবং বাসায় এসে টাকার জন্য বাবা মা কে মারধর করতো সব সময়। নেশা করার জন্য তার স্ত্রীও অনেকদিন আগে তাকে ছেড়ে চলে গেছেন। আব্দুল হকের অত্যাচার সহ্য করতে না করে তার পিতা মাতা থানায় অভিযোগ করেছে কয়েকবার পুত্রের বিরুদ্ধে। থানায় মামলা রয়েছে তার। কিছু দিন যাবত আব্দুল হক তার পিতা মাকে নেশার টাকার জন্য বেশি রকম অত্যাচার করতো বাসায় এসে। শনিবার রাতে আব্দুল হক টাকার জন্য তার পিতা মাতার উপর অত্যাচার শুরু করলে এক পর্যায়ে পিতা আলী আমজাদ ছেলেকে কাঠের মোগর দিয়ে পিটাতে শুরু করে আব্দুল হক চেল্লাচিল্লি শুরু করলে পাশ্ববর্তী বাড়ির লোকজন শুনেও ফেরাতে কেউ আসেনি। মারধরের এক পর্যায়ে আব্দুল হকের মৃত্যু হলে নিজ ঘরের বারান্দার কক্ষে মাটিতে গর্ত করে পু্ঁতে রাখে পিতা। রোববার পাশ্ববর্তী বাড়ির লোকজন ছেলেটিকে না পেয়ে ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদকে খবর দেয়। নুর মোহাম্মদ লোকজন নিয়ে বাড়িতে এসে বারান্দার কক্ষে নতুন মাটি দেখে বিষয়টি সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আব্দুল হকের পিতা মাতাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুত্র হত্যার ঘটনা পিতা মাতা স্বীকার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com