বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুনামগঞ্জে স্ত্রীর পরকিয়ার বলী ঘরজামাই বিল্লাল হোসেন

সুনামগঞ্জে স্ত্রীর পরকিয়ার বলী ঘরজামাই বিল্লাল হোসেন


মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-


স্ত্রীর পরকিয়ায় বাধা দেয়ার কারণে জামাইকে বিষ খাইয়ে হত্যা করার অভিয়োগ উঠেছে স্ত্রী, শ্বশুর, শ্বাশুরি ও চাচা শ্বশুরের বিরুদ্ধে। নিহত ব্যাক্তির নাম বিল্লাল হোসেন (২৫)। সে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারগাঁও গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। উল্লেখ্য বিয়ের পর থেকে সে স্ত্রীসহ শশুর বাড়িতেই থাকত। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান বিল্লাল।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর পূর্বে একই ইউনিয়নের বেরীগাঁও (কৃষ্ণতলা) গ্রামের মো. আব্দুস সালামের মেয়ে ফাতেমা বেগমের সাথে ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে হয় বিল্লালের।ভালোভাবেই চলছিলো তাদের দাম্পত্য জীবন। কিন্তু বিগত মাসখানেক যাবৎ বিল্লালের অগোচরে তার সহধর্মিনী ফাতেমা বেগম পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার বড়ছড়া এলাকার মো. জাবেদ মিয়া নাকে এক ট্রাক্টর চালকের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি বিল্লালের নজরে আসলে সে প্রতিবাদ করে। এতে তার শ^শুর বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপর অমানসিক নির্যাতন চালাতো।
বিল্লাল বিয়ের পর থেকে বেরীগাওঁ গ্রামে শ্বশুর বাড়িতে থাকলেও পরবর্তীতে তার উপাজর্নের টাকা দিয়ে শ্বশুর বাড়ির পাশে ৬ শতক বসতভিটার জায়গা এবং লালন পালনের জন্য ২টি গরু কিনেন। তাছাড়া বিল্লাল অন্যের বাড়িতে কাজ করে তার কষ্টার্জিত ৬ লাখ টাকা তার স্ত্রী ফাতেমা বেগমের মাধ্যমে তার শ^শুর মো. আব্দুস সালামের কাছে জমা রাখেন বলেও পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়।
বিল্লালের পিতা সুলতান মিয়া, চাচা আব্দুর রহমান ও বড় ভাই মধু মিয়া দাবী করেন, কেনা বাড়ি,নগদ টাকাসহ ২টি গরু আত্বসাৎ করে তাদের মেয়েকে পছন্দের ছেলের হাতে তুলে দেওয়ার জন্যই মঙ্গলবার রাতে স্ত্রী,শ্বশুর শ্বাশুরি ও চাচা শ^শুর মানিক মিয়া মিলে বিল্লালকে পানির সাথে বিষ মিশ্রিত করে খাওয়ানোর ফলে তার মৃত্যু হয়। সঠিক তদন্ত সাপেক্ষে বিল্লাল হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সুনামগঞ্জের পুলিশ সুপারসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যদের প্রতি দাবী জানান তারা।
এদিকে ঘটনার খবর শুনে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমান নিজে ঘটনাস্থল পরিদর্শন করে আসেন। তিনি জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ নিয়ে আসলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com