শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত‍্যা

ভূরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত‍্যা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত‍্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ঐ যুবকের নাম
ফরিদুল ইসলাম(৩২)। সে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শামছুল আলমের ছেলে।
বুধবার (১৮ আগষ্ট) সন্ধ‍্যায় সোনাহাট সেতুর পূর্বপাড়ে শহিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, বুধবার সন্ধ্যায় ফরিদুল বাড়ি থেকে ভূরুঙ্গামারী আসার সময় সোনাহাট ব্রীজের পূর্ব পাড়ে শহীদ মোড় এলাকায় পৌছলে পাইকেরছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কাদের আলীর পূত্র সাইফুর ও তার দুইভাই ফরিদুলকে সাইফুরের বাড়িতে তুলে এনে হাতুড়ি দিয়ে বেধরক পিটায় । এতে ফরিদুল জ্ঞান হারিয়ে ফেলে।পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্হল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্হ‍্য কমপে­ক্সে ভর্তি করায়। অবস্হার অবনতি হলে উন্নত চিকিৎসার জন‍্য রংপর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে বুধবার দিবাগত ভোর রাতে চিকিৎসাধীন অবস্হায় ফরিদুলের মৃত্যু হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে প্রধান অভিযুক্ত সাইফুরসহ ৪ জনকে আটক করছে পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।

ভূরুঙ্গামারী থানার ওসি (চলতি দায়িত্ব) জাহিদুল ইসলাম আসামী গ্রেফতারের সত‍্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com