বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দেড় বছর পর গোয়াইনঘাট কলেজের শিক্ষার্থী মুন্না হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার

দেড় বছর পর গোয়াইনঘাট কলেজের শিক্ষার্থী মুন্না হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার

লোকমান হাফিজঃ

গোয়াইনঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী নজরুল ইসলাম মুন্না হত্যা মামলার ২নং নম্বর আসামি ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।

নজরুল ইসলাম মুন্না গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বহর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। মুন্না তৎকালীন সময়ে পরিবারের সাথে নগরীর চৌকিদেখিতে বসবাস করতেন।

গত মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে সিলেট নগরীর লালদীঘির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইমন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নোয়াপাড়া গ্রামের দুলালের ছেলে।

মুন্না হত্যা মামলার প্রধান আসামি ইমনের পিতা দুলালকেও পুলিশ গ্রেফতার করে। বর্তমানে ইমনের পিতা দুলাল কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত বছর ৫ মার্চ সিলেট নগরীর জিন্দাবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের স্নাতক (সম্মান) ২য় বর্ষের ছাত্র নজরুল ইসলাম মুন্না। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com