রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মুক্তাগাছায় পিতার হাতে শিশুপুত্র খুন

মুক্তাগাছায় পিতার হাতে শিশুপুত্র খুন

আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহঃ

ময়মনসিংহের মুক্তাগাছায় স্ত্রীকে হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে পাঁচ মাসের সন্তানকে গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে শাহজাহান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
মুক্তাগাছার ৮ নম্বর দাওগাঁও ইউনিয়নের চন্দনী আটাগ্রামে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শরিফ শাহজাহান মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম।
স্থানীয় সূত্র জানান, কয়েক মাস আগে শাহজাহানের বাবা তমিজ উদ্দিনের মৃত্যুর পর থেকে তিনি অসংলগ্ন আচরণ করছিলেন। মানুষ হত্যা করবেন বলে নিয়মিত ঘরে বসে ছুরি ধার দিতেন। দুর্ঘটনা ঘটতে পারে সন্দেহ হলে স্ত্রী জেসমিন আক্তার তাকে ঘরে আটকে রাখতেন।
এতে ক্ষুব্ধ হয়ে গতকাল রাতে প্রথমে স্ত্রীকে মারধর করে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেন। তখন আহত অবস্থায় দৌড় দিয়ে ঘর থেকে পালিয়ে যান। এ সময় ঘরে থাকা পাঁচ মাসের ছেলেশিশুকে গলাকেটে হত্যা করেন শাহজাহান। এরপর নিজের শরীরে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
ওসি (তদন্ত)আরও জানান, একজন মানুষ সুস্থ থাকলে এমন অস্বাভাবিক কাজ করতে পারেন না। ধারণা করছি,তার মানসিক সমস্যা থেকেই এমন কাজ করেছেন তিনি।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন,‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ছাড়া শাহজাহান মিয়া ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com