বুধবার, ১৭ Jun ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মিথ্যে আরাধনা

মিথ্যে আরাধনা

লেখকঃ মেহেদী হাসান রনি :


আমাকে আর হাসিও না আমি বড্ড উন্মাদ।আমাকে আশায় জড়িও না আমি নিরাশার আবসাদ।
আমাকে রেখো না প্রকোষ্ঠে আমি গৃহহীন প্রেমহীন।আমাকে খুঁজিও না দুহাতে আমি অস্তিত্ব বিহীন।
আমার জন্য থেকো না উৎসুক আমি আহূত পথিক।আমার ভাবনায় বাঁধিও না অসুখ আমি শূন্য অলীক।
বাঁধিও না অহেতুক পুষ্পকানন নব যৌবনের ছলনায়।মাখিও না দেহে রঙের আস্তরণ কৌতুহলী মানস কামনায়।
আসিও না কাছে তুমি ডাকিও না পিছু।এপাশে নিরব শূন্য ভূমি আমিতে নেই কিছু।
যা ছিল সবই হারিয়েছি প্রথম প্রভাতেই।মায়ার জগতে যা পেয়েছি নিয়েছি খুশি মনেই।
আজি কেন তুমি হও উদাসকি কারণ অপেক্ষমাণ?কিসের আশায় ছড়াও সুভাসকি পাওয়ার আছে মূল্যবান?
আমার প্রেমময় ভুবন আজি হতে মোহগ্রস্ত।আমার আকাশে সমীরণ আজি বহে উন্মত্ত।
এই আলোড়নে ভাসিও  নাএখানে কিছুই পাবে না।এ পথে যদি শুধুই প্রবঞ্চনা তবে কেনো মিছে আরাধনা?
আমার পথচলা বিক্ষিপ্ত চতুর্দিকে কুয়াসার আবরণ।আমার হিসেবে আমি তৃপ্তহৃদয়ে আঁকিও না স্বপ্ন অকারণ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com