বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
দেখা হবে পনেরো বছর পর

দেখা হবে পনেরো বছর পর

মেহেদী হাসান রনি:


আজ থেকে হয়তো পনেরো বছর পর,দেখা হবে আমাদের,কোনো এক সিগন্যাল এ আমি সিগারেট হতে দাড়িয়ে আছি,ততদিনে হইতো মাদকের সব অভ্যাস লেগে যাবে।তুমি তোমার স্বামী আর সন্তানদের সাথে বসেযান্ত্রিক জানালা দিয়ে উকি দিবে।প্রথম দেখায় আমায় চিনবেনা।হইতো বাকিসব বখাটেদের তালিকায় ফেলে দিবে।কিন্তু ঢাকা শহরের প্রচণ্ড জ্যামে দাড়িয়ে থাকতে থাকতে একটা সময় তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কিছু একটা চেনা চেনা মনে হবে।হইতো আমার চুল কিংবা নির্লিপ্ত চোখের নির্বাক চাহনি।তারপর হঠাৎ জানলার কাঁচ নামিয়ে নিবে তুমিআমি প্রথম দেখাতেই চিনে ফেলবো তোমার সেই সুশ্রী মুখাবয়ব।চিনতে অসুবিধে হলেও হইতো তোমার দেহ নির্গত শিউলি ফুলের গন্ধ মাখা ঘ্রাণের স্নিগ্ধতায় চিনে ফেলবোতারপর আমি এক অবাক হাসি হেসে পা বাড়াবো আটকে থাকা শহরের ফাঁকে।তুমি অস্পষ্টভাবে হইতো ডাক ছুড়বে।পরে বেশি মায়া হলে হইতো নিজ ড্রাইভার কে বলবে আমায় ডেকে আনতে।সে গাড়ি রেখে আমার পিছনে ছুটতে শুরু করবে।এরই মধ্যে জ্যাম ছুটে যাবে।পিছনের ড্রাইভার গুলো উচু গলায় গালাগাল শুরু করবে তোমার ড্রাইভার কে।তোমার প্রিয়তম হইতো খানিক বিরক্ত হয়ে জিজ্ঞেস করবে লোকটা কে?কি দরকার এত ঝামেলার।তুমি তখন কি উত্তর দেবে?প্রশ্নটা তুলা থাক তোমার জন্যে,মনের কোনো এক কোণের আঙিনায়।কিছুদূর যেতেই তোমার ড্রাইভার আমায় হারিয়ে ফেলবে।সে নিচু মস্তক ফিরে এসে উবু স্বরে জানিয়ে দিবে আমার হারানোর কথা।তুমিকি তখন খানিক বিরক্ত হবে!?এটাও তুলা থাক ।আমি আবার অপেক্ষা করবো সামনের সিগন্যাল এ গিয়ে তোমার।তুমি আসবেনা আর।সূর্যের কর্তৃত্ব শেষ হয়ে চাঁদের রাজ্য স্থাপন হবে।তুমি তাও আসবেনা।রাত আর দিনের সন্ধিক্ষণ যুদ্ধে পরাজিত হয়ে চাঁদ আবার রাজ্য ছেড়ে দিবে সূর্যকে।তুমি তখনও আসবেনা।ক্লান্ত হয়ে ল্যাম্প পোস্টটির গায়ে হেলান দিয়ে নীমিলিতলোচনে আমি দাড়িয়ে থাকবো।কেমন যেনো অপরিচিত এক ডাকে চোখ খুলে যাবে।মেয়েলি ডাকটা পরিচিত হলেও কেমন যেনো খুব অপরিচিত মনে হবে।যেমনটা অপরিচিত প্রণয়ের পথ ঘাট।আমি তোমাকে দেখে আবার মুগ্ধ হবো, পিঠ ফাটা রোদে তৃষ্ণার্থ জলপাত্র হতে জলের পতন দেখে যেভাবে মুগ্ধ হয়। আমি ঠিক সেভাবে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবো।লজ্জায় তোমার ললাট, গাল লাল হতে শুরু করবে।এটা কিসের লজ্জা!?সেই গল্পের শেষ তো বহুদিন!এখন তুমি দুই সন্তানের মা।তাও কেনো তোমার চোখে সদ্য আঠারো বসন্তে পা দেওয়া তরুণীর লাজ!এতটুক লিখতেই মনে পড়ে যাবে;আমার কাজ আছে।রোজনামচা টা বন্ধ করে গুজে দেবো জাজিমের নিচে।চাপিয়ে দিবো আস্ত একটা মস্ত জাজিম।যাতে সেসব গল্প বেরিয়ে আমায় ছুঁতে না পারে।তারপর গৃহ ত্যাগ করে হাঁটা দিবো চাকরির উদ্দেশ্যে।রাস্তার চলমান ব্যস্ততায় শুরু হবে স্মৃতিচারণ।জাজিমের ভর কেমন যেনো দমিয়ে রাখতে পারেনি গল্পের সবটুকু। মাথায় তুমি ঘুরতে থাকবে।এই তোমার ঘোরেই দোকান থেকে একখানা সিগারেট নিয়ে দাঁড়াবো খিলক্ষেতের ব্যাস্ত সিগন্যাল এ।সিগারেটে শেষ টান দিতে দিতে হঠাৎ চোখ যাবে পাশের গাড়ির ভিতরকার এক জোড়া চাতক নয়নের পানে।দেখবো সেই তুমিই গল্পের মতন হুবাহু প্রিয়তমের সাথে দুই সন্তানকে কোলে নিয়ে তাকিয়ে আছো আমার দিকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com