বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মেট্রোরেল এবং আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

মেট্রোরেল এবং আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট –

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন বন্ধ ছিল মেট্রোরেল ও রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলো। ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

জানা গেছে, আজ সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে গেছে মেট্রোরেলের প্রথম ট্রিপ। এ ছাড়া সাড়ে ৭টায় মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে আরেকটি ট্রেন ছেড়ে গেছে।

অন্যদিকে আজ ভোর ৬টা ১৫ মিনিটে প্রথম ট্রেন হিসেবে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে পর্যটক এক্সপ্রেস। এরপর সময় অনুযায়ী অন্য ট্রেনগুলো যাত্রা করছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিল, শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছিলেন, ঈদের দিন সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com