রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

ভালুকায় ভাইয়ের হাতে ভাই খুন।

ভালুকায় ভাইয়ের হাতে ভাই খুন।


ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই আফাজ উদ্দিন (৩৫) খুন হয়েছেন। 
নিহত আফাজ উদ্দিন উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামের আব্দুল আজিজের ছোট ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। 
জানা যায়, আব্দুল আজিজের  দুই ছেলে রমিজ উদ্দিন (৫০) ও আফাজ উদ্দিন (৩৫) এর মাঝে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। নিহতের পিতা আব্দুল আজিজ বাড়ি ভিটা থেকে গাছ বিক্রি করেন। আজ পাইকার গাছ কেটে নেয়ার পর আফাজ উদ্দিন সেই গাছের লাকড়ি আনার জন্য গেলে পেছন থেকে আফাজ উদ্দিনের দুই পায়ে বড় ভাই রমিজ উদ্দিন দা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মমেক) নিয়ে গেলে ঢাকা পঙ্গুহাসপাতালে রেফাড করেন। আফাজ উদ্দিনকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে গাজীপুরের নয়নপুর এলাকায় পৌঁছলে সন্ধ্যায় (৭টায়) অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
ভালুকা মডেল থানার (ওসি) মাহমুদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে, মামলা প্রক্রিয়াধিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com