শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
খাগড়াছড়ি কারাগারে গামছা পেঁচিয়ে কয়েদির আত্মহত্যা

খাগড়াছড়ি কারাগারে গামছা পেঁচিয়ে কয়েদির আত্মহত্যা


খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়ি কারাগারে গামছা পেঁচিয়ে কয়েদির আত্মহত্যাখাগড়াছড়ি জেলা কারাগারে গলায় গামছা পেঁচিয়ে মিলন বিকাশ ত্রিপুরা নামের এক কয়েদি আত্মহত্যা করেছেন বলে জানা যায়। শুক্রবার (২৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে জেলা কারাগারের কয়েদি ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
কারা সূত্রে জানা গেছে, কয়েদি ওয়ার্ডে সবাই ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় মিলন নিজের ব্যবহৃত গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর কারাগারের লোকজন জানতে পেরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ ঢাকা পোস্টকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা কারাগারের ওই কক্ষে নিহত মিলনসহ আরও ২২ জন কয়েদি ছিল। কয়েদিরা তাকে দেয়ালে ঝুলন্ত অবস্থায় দেখেছে বলে জানিয়েছে। ভোর রাতের ঘটনা হওয়ায় তখন সবাই ঘুমে ছিল। তার মৃত্যুও বিষয়টি সন্দেহজনক।
তিনি জানান, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জেল সুপার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। 
খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার (অতিরিক্তি দায়িত্ব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। তিনি গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্ত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com