বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় ব্যবসায়ী মনির হত্যা মামলা ৩ দিনের রিমান্ডে ৫ আসামি

কুমিল্লায় ব্যবসায়ী মনির হত্যা মামলা ৩ দিনের রিমান্ডে ৫ আসামি


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লা শহরতলীর দূর্গাপুর এলাকায় ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলার গ্রেফতারকৃত এজাহার নামীয় ৫ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুরের পর মঙ্গলবার ২৫ মে থেকে জিজ্ঞাসাবাদের জন্য কোতয়ালি মডেল থানায় আনা হয়েছে। এর আগে গত ১৮ মে গ্রেফতারকৃতদের মধ্যে এরশাদ হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। চাঞ্চল্যকর এ মামলার রিমান্ড প্রাপ্ত আসামিরা হচ্ছে, আদর্শ সদর উপজেলার ঘোড়ামারা কৃষ্ণনগর গ্রামের আমির আলী, তৌহিদ, আজাদ, রাশেদ মিয়া ও জাহিদ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক আহাম্মদ এ তথ্য জানান।
মামলার অভিযোগ ও পুলিশ জানায়, মিথ্যা মোবাইল চুরির অপবাদ দিয়ে মনির হোসেনকে ১১ মে সন্ধ্যায় ও ১৩ মে সকালে মামলায় অভিযুক্তরা ঘোড়ামারা কৃষ্ণনগর গ্রামের আসামিদের বাড়িতে নিয়ে মারধর করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরী বিভাগের রেজিষ্টারে মনিরের নাম ও পরিচয় অজ্ঞাত হিসেবে লেখা হয়। রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। ১৪ মে হাসপাতাল থেকে কোতয়ালি মডেল থানায় খবর দিলে পুলিশ ময়নাতদন্তের পর মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করে। ১৫ মে নগরীর টিক্কারচর কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করা হয়। ঘটনার ৪ দিন পর ১৬ মে স্বজনরা তার খোঁজে থানায় গিয়ে ছবি দেখে জানতে পারেন মনির নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে এরশাদ ও তৌহিদসহ ৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ১৭ মে গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি আমির আলী, এরশাদ, তৌহিদ, আজাদ, রাশেদ মিয়া ও জাহিদকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক আহাম্মদ জানান, গ্রেফতারকৃত ৬ জনের মধ্যে আসামি এরশাদ আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে। মামলার অপর ৫ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আদালতের মঞ্জুরকৃত ৩ দিনের রিমান্ডে ৫ আসামীকে জিজ্ঞাসাবাদ করতে কারাগার থেকে থানায় আনা হয়েছে। রিমান্ড শেষে আশা করি খুনের প্রকৃত রহস্য উদঘাটন হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com