শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুমিল্লার বুড়িচংয়ে মাদ্রাসার সেপটিক ট্যাংকে শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার বুড়িচংয়ে মাদ্রাসার সেপটিক ট্যাংকে শিশুর লাশ উদ্ধার

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুইদিন পর ভারাল্লা শাহ ইস্রাফিল মাদ্রাসার সেপটিক ট্যাংকে থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদ্রাসার দপ্তরিকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, ধর্ষণের পর শ্বাসরোধ করে শিশুকে হত্যা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বুড়িচংয়ের ভারেল্লা গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত কন্যা শিশুর নাম মিম আক্তার (৭)।সে উপজেলার ভারেল্লা গ্রামের সিএনজি চালতি অটোরিকশার চালক শরীফুল ইসলামের মেয়ে। যাকে আটক করা হয়েছে তার বয়স ১৬ বছর।

মিমের বাবা জানান, তার এক ছেলে এক মেয়ে। গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির বাইরে খেলতে গিয়ে নিঁখোজ হয় মিম। খোঁজাখুঁজির পর না পেয়ে ওইদিনই বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, সেপটিক ট্যাংকে বস্তাবন্দি মরদেহ থাকার খবর শিশুর বাবাকে জানান মাদ্রাসার দপ্তরি। পরে শিশুর বিকৃত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় দপ্তরিকে।

ওসি আরও জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দি করে সেপটিক ট্যাংকিতে ফেলে রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দপ্তরি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com