রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শার্শায় ভাতিজার বল্লমের আঘাতে চাচা খুন

শার্শায় ভাতিজার বল্লমের আঘাতে চাচা খুন

মোঃ নয়ন সরদার ,শার্শা উপজেলা প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামে ভাতিজার ছুড়ে মারা বল্লমের আঘাতে চাচা আব্দুল মজিদ (৫০) নামে খুন হয়েছে।নিহত আব্দুল মজিদ উপজেলার অগ্রভুলোট গ্রামের  গফুর সর্দারের ছেলে। 

বৃহস্পতিবার গভীর রাতে ভাতিজা দেলোয়ার হোসেন (২২) এর ছুড়ে মারা বল্লমের আঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে জানান স্থানীয়রা ।

স্থানীয় ইউপি সদস্য জানান, জমি সংক্রান্ত বিষয়ে সীমানা নির্ধারন নিয়ে রাত ১২ টার  দিকে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ার হোসেন এর কথা মধ্যে কাটাকটি হয়। 
এক পর্যায়ে দেলোয়ার ক্ষিপ্ত হয়ে হাতে থাকা বল্লম ছুড়ে মারে আব্দুল মজিদের পেটে। এতে ঘটনাস্থলেই মজিদ মারা যায়। ঘাতক দেলোয়ার দেলোয়ার ঘটনার পরপর পালিয়ে যায়। সে একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। 

শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা মজিদের লাশ উদ্ধার করেন। পরে তা  ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
“জমি সংক্রান্ত বিরোধে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com