রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে অজ্ঞাত ব্যক্তির। অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর দুমকিতে অজ্ঞাত ব্যক্তির। অর্ধগলিত মরদেহ উদ্ধার

আবদুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে অজ্ঞাত পরিচয়ের মধ্যবয়সী এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার শেষ বিকেলে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি ঝড়ঝড়িয়াতলা এলাকার লোহালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ঝড়িয়াতলা সংলগ্ন নদীর চরে আটকে থাকা অর্ধগলিত লাশ প্রথমে দেখতে পেয়ে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে শেষ বিকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এঘটনায় দুমকি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। দুমকি থানার ওসি মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখারী মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের ব্যাপারে কাজ করছে পুুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com