বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জমি নিয়ে বিরোধে পাবনায় আপন ভাইকে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধে পাবনায় আপন ভাইকে কুপিয়ে হত্যা

পার্থ হাসান,পাবনা।

জমি নিয়ে বিরোধের জেরে পাবনা সদর উপজেলার চরতারাপুরে রুবেল প্রামানিক (৩২) কে কুপিয়ে হত্যা করেছে তার আপন দুই ভাই।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুবেল প্রামানিক উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন টাটিপাড়া গ্রামের মোজাহার প্রামানিকের ছেলে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান, বাড়ির জমিজমা নিয়ে কিছুদিন ধরেই রুবেল প্রামানিকের সাথে বিরোধ চলছিল তার মেঝো ভাই হাতেম প্রামানিক ও কলেজ পড়–য়া ছোট ভাই সোহান প্রামানিকের সাথে। এ নিয়ে শুক্রবার জুমআর নামাজের পর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে হাতেম ও সোহান তাদের ভাই রুবেল প্রামানিকের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রুবেলের।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি নাছিম আহমেদ পাবনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com