বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাবনায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু

পাবনায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি:


পাবনা শহরের ছাতিয়ানা পশ্চিম পাড়ায় পূর্ব বিরোধের জেরধরে ছুরিকাঘাতে চিকিৎসাধীন অবস্থায় শাহীন ওরফে কালা শাহীন (৩৫) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইয়াকুল নামের আরো একজন গুরুতর আহত হয়েছে। নিহত শাহীন পাবনা ছাতিয়ানী পশ্চিম পাড়ার মজনু শেখের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসিম আহম্মেদ জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রোববার রাতে প্রতিপক্ষের লোকজন শাহীন ও ইয়াকুল কে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল ভর্তি করে। এদের মধ্যে অকস্থার অবনতি হওয়ায় শাহীনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com