সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
টাঙ্গাইলে ছুরিকাঘাতে যুবক খুন

টাঙ্গাইলে ছুরিকাঘাতে যুবক খুন


সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ


টাঙ্গাইলের মির্জাপুরে  পৌর সদরে প্রকাশ্যে ছুরিকাঘাতে আলিমুল মোল্লা (২০) নামে এক যুবককে খুন করেছে এক দূর্বৃত্ত। সে মির্জাপুর পৌরসভার বাইমহাটী গ্রামের সেলু মোল্লার ছেলে।
আজ মঙ্গলবার [২৩ মার্চ] দুপুরে মির্জাপুর বাইমহাটির এলাকার যমুনা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যমুনা ক্লিনিকের সামনে বাইমহাটী গ্রামের আমানউল্লাহর ছেলে সাব্বির আলিমুলকে ছুরি দিয়ে পেটে আঘাত করে।পরে স্থানীয় লোকজন দ্রুত আলিমুলকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার্ড করেন। ঢাকা নেয়ার পথে মির্জাপুরের দেওহাটা পৌঁছার পর তার মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেন মির্জাপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে কাউন্সিলর মো. সুমন হক।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। কি কারণে খুন হয়েছে, আসামি গ্রেফতার হলে জানা যাবে। আসামীকে গ্রেফতার করা জন্য পুলিশের অভিযান অব্যহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com