বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যশোরে লেদ মিস্ত্রী খুন

যশোরে লেদ মিস্ত্রী খুন


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি :

যশোরে বাচ্চু গাজী (৩৫) নামে এক লেদ মিস্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। পুলিশ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের  খোলাডাঙ্গা সার গোডাউন এলাকার একটি  ধান ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে। নিহতবাচ্চু যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের  কামালপুর গ্রামের রবিউল গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন শংকরপুর তেল পাম্প এলাকায় শ্বশুর লিয়াকত আলীর বাড়িতে বসবাস করতেন।নিহতের চাচি তাসলিমা খাতুন জানান, রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর রাশেদ হোসেনের মাধ্যমে জানতে পারি বাচ্চুকে দুর্বৃত্তরা খুন করেছে। তারপর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে বাচ্চুর লাশ দেখতে পাই। নিহতের চাচা রফিকুল ইসলাম গাজী জানান, কারা কি কারণে বাচ্চুকে খুন করেছে তা এই মুহুর্তে জানা নেই। নিহতের স্ত্রী সালমা খাতুন জানান, মঙ্গলবার রাত থেকে বাচ্চু নিখোঁজ ছিলেন। অনেক খোঁজ করেও তার সন্ধান পাওনা যায়নি। তার মুঠোফোনও বন্ধ ছিলো। বুধবার সকালে পুলিশের কাছ থেকে জানতে পারি তিনি খুন হয়েছেন।যশোর কোতোয়ালি মডেল থানার এসআই মনির হাসান জানান,  মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা বাচ্চুকে এলোপাতাড়ি  ছুরিকাঘাতে খুন করে মৃতদেহ  ধান খেতে ফেলে রেখে  গেছে বলে ধারণা করা হচ্ছে। কারা খুনের সাথে তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে।তিনি আরো জানান, ময়নাতদন্তের পর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, নিহত বাচ্চুর বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের ধরণ দেখে মনে হচ্ছে পেশাদার খুনিরা ঘটনার সাথে জড়িত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com