রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
নবীনগরে ধর্ষণ ও অপহরণ মামলায় ২৪ ঘন্টার মধ্যে বাদীর রহস্যজনক সংবাদ সম্মেলন!

নবীনগরে ধর্ষণ ও অপহরণ মামলায় ২৪ ঘন্টার মধ্যে বাদীর রহস্যজনক সংবাদ সম্মেলন!

পুলিশের বিরুদ্ধে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ করে মাত্র ২৪ ঘন্টা না পেরুতেই এবার রহস্যজনক কারণে ইউটার্ণ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বহুল আলোচিত সেই ধর্ষণ ও অপহরণ মামলার বাদী শিল্পী আক্তার। তিনি (শিল্পী) সোমবার এক সংবাদ সম্মেলনে অপহরণকারীদের হুমকীতে সাংবাদিকদের কাছে পুলিশের বিরুদ্ধে জোরপূর্বকভাবে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেছিলেন বলে জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে বহুল আলোচিত ওই ধর্ষণ ও অপহরণ মামলার বাদী শিল্পী আক্তার তার লিখিত বক্তব্যে বলেন,’আমি মামলা করতে চাইনা, পুলিশই জোর করে আমাকে মামলা করতে বাধ্য করেছে, এগুলো আসলে তাদের (অপহরণকারীগণ) শিখানো কথা ছিলো। আমি ওইসময় এসব কথা সাংবাদিকদের না বললে, আমাকে ওরা মেরে ফেলত। তাই তখন সাংবাদিকদের কাছে এসব কথা বলতে বাধ্য হয়েছি।

আমি আসলে নিজের ইচ্ছাতেই মামলা করেছি।” শিল্পী আক্তার আরও বলেন, মূলত: আমার মেয়েকে অপহরণকারীর বড় ভাই স্থানীয় সাংবাদিক বর্ষণ বাবুল ভয়ভীতি দেখিয়ে আমাকে দিয়ে আগের কথাগুলো সাংবাদিকদের কাছে বলাতে বাধ্য করেছিল। কথাগুলো আমার নিজের কথা ছিলনা।’ মাত্র ২৪ ঘন্টা পার না হতেই বাদীর এই আকস্মিক রহস্যজনক সংবাদ সম্মেলন নিয়ে এখন এলাকায় নানা মুখরোচক আলোচনা চলছে।

তবে এ বিষয়ে ধর্ষণ ও অপহরণ মামলার একমাত্র আসামি রিয়াদুল ইসলাম শান্তর বড় ভাই স্থানীয় সাংবাদিক বর্ষণ ফারহান বাবুল বলেন,”ভয় ভীতি আমি নই, মূলত: পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের একটি গ্রুপ ওই নারীকে দেখিয়েছেন। যার ফলে মাত্র ২৪ ঘন্টা নাযেতেই পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের একটি চিহ্নিত সিন্ডিকেট গ্রুপ যৌথভাবে মিলে সংবাদ সম্মেলনের নামে নতুন এই হাস্যকর নাটক সাজিয়েছে।

সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলে এসব ষড়যন্ত্র বিনষ্ট হয়ে যাবে।” ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমানের কাছে সোমবার সকালে বিষয়টির একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চেয়ে সাংবাদিক বর্ষণ একটি আবেদন করেছেন বলেও জানান। এ বিষয়ে পুলিশ সুপার আনিসুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করেও কথা বলা যায়নি।

উল্লেখ যে, মামলা করতে রাজী না হওয়ার পরও, পুলিশের এস আই নজরুল ইসলাম বাদীর কাছ থেকে জোরপূূর্বকভাবে স্বাক্ষর নিয়ে অপহরণকারীর বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণ মামলা করতে বাদীকে বাধ্য করেছিলেন বলে গতকাল সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন বাদী শিল্পী আক্তার। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় “মিথ্যা মামলায় ফঁাসালেন এস আই” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরই এ নিয়ে তোলপাড় শুরু হয়। এরপরই তড়িগড়ি করে বাদীকে দিয়ে সোমবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com