শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জনের প্রাণহানি

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জনের প্রাণহানি

সংগৃহীত।
সংগৃহীত।

ডেস্ক রিপোর্ট-

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, পর্যটকবাহী একটি মাইক্রোবাস ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। মাইক্রোবাসটি চকরিয়া ফাঁসিয়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির যাত্রীবাহী মারসা নামক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু ও নারীসহ পাঁচ পর্যটক ঘটনাস্থলেই মারা যান।

এ সময় আহত হন দুই পর্যটক। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com