বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
মনোনয়ন বঞ্চিত মাহবুবুর রহমান হাজারো মানুষের ভালবাসায় সিক্ত

মনোনয়ন বঞ্চিত মাহবুবুর রহমান হাজারো মানুষের ভালবাসায় সিক্ত

স্টাফ রিপোর্টার-

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রাথমিক তালিকা থেকে বঞ্চিত হয়েও হাজারো নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, বিজয় নিশ্চিত করতে হলে কোন সুমানগঞ্জে প্রতিহিংসার কোন রাজনীতি চলবেনা বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। সুনামগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান প্রাথমিক তালিকায় মনোনয়ন বঞ্চিত হন। এই খবর পেয়ে নিজ বাড়িতে ফিরে এলে হাজারো জনতা তাকে সমর্থন জানাতে উপস্থিত হন এবং আগামীতে তার পাশে থাকার অঙ্গীকার করেন।

‘ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে আমার কানের পর্দা চিরে যায়’
মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, বিগত সতেরো বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কখনো কোনো আন্দোলনে পিছিয়ে যাইনি। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে গ্রেনেড হামলায় আমার বাম কানের পর্দা চিরে যায়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করেছি।

তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করেছেন। মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আপনারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আমি আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। আপনারা অশ্রু সিক্ত নয়নে যে ভালোবাসা দেখিয়েছেন, আমি সেই ভালোবাসা নিয়ে আজীবন জনকল্যাণে কাজ করে যাব। আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তারেক জিয়া আমার নেতা। শহীদ জিয়ার ধানের শীষ আমার ঠিকানা।

ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলার ডাক
গ্রামীণ কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের মার্কা হিসেবে ধানের শীষকে উল্লেখ করে তিনি বলেন, হাওরাঞ্চলে ৩১ দফা ও ধানের শীষের প্রচারে উঠান বৈঠক করে নারীদের রাজনৈতিকভাবে সচেতন করেছেন। তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, “তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।” তিনি দৃঢ়ভাবে বলেন, “তারেক রহমানের নেতৃত্বে হাওরাঞ্চলসহ দেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।”

খালেদা জিয়ার জন্য দোয়া ও হাওরাঞ্চলে বিএনপির দুর্গ গড়ার প্রত্যয়
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের আস্থার জায়গা হিসেবে অভিহিত করে তিনি তার জন্য সকলের কাছে দোয়া চান। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে দেশের জনগণ ভালোবাসে। আমি আপনাদের ভালোবাসা নিয়ে হাওরাঞ্চলে বিএনপির দুর্গ গড়ে তুলতে চাই। শহীদ জিয়ার আদর্শকে লালন করে সততার সঙ্গে আমৃত্যু কাজ করে যাব।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য নবী হোসেন, নূরে আলম ফরাজী, ফরিদ মিয়া তালুকদার, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছবর আলী, যুগ্ম আহ্বায়ক হানিফ মিয়া, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com