মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ময়মনসিংহে চাঞ্চল্যকর শিশু হত্যার রহস্য উদঘাটিত,ঘাতক মা আটক

ময়মনসিংহে চাঞ্চল্যকর শিশু হত্যার রহস্য উদঘাটিত,ঘাতক মা আটক

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ


ময়মনসিংহের মুক্তাগাছায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে পাড়াটুঙ্গী রহিমা জান্নাতুল জামে মসজিদের পাশে ০৬(ছয়) বছরের অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করে মুক্তাগাছা থানা পুলিশ। ২৬ ফেব্রুয়ারি লাশের পরিচয় পাওয়া গেলে মুক্তাগাছা থানায় শিশুটির বাবা এজাহার দায়ের করেন। মামলা নং-২০, তারিখ-২৭/০২/২০২১ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা) মামলাটি ডিবিতে হস্তান্তর হয়। পুলিশ সুপারের দিকনির্দেশনায় ওসি, ডিবি‍‍‍র তত্বাবধানে মামলাটি তদন্তকালে এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার একটানা অভিযান করে ঘটনায় জড়িত সন্দেহে ভিকটিমের মা চম্পাকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে ০১/০৩/২০২১ খ্রিঃ তারিখে ভোরে গ্রেফতার করে। ভিকটিম সূচীতার বাবা সাইফুলের নিকট লালিত পালিত।মা চম্পা ০৩(তিন) বছর পূর্বেই স্বামী সাইফুলকে রেখে বগুড়া চলে যায়। বগুড়া সদর থানাধীন ঘুন্ডিমোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। একমাস আগে ভিকটিমের মা বগুড়া থেকে জামালপুর এসে কাউকে না বলে তার দাদির নিকট থেকে সূচীকে নিয়ে বগুড়া চলে যায়। কিন্তু ভিকটিম সূচী বগুড়া তার মায়ের নিকট থাকতে চান নি। এজন্য মা তাকে প্রায়ই মারধর করত। ঘটনার ৪/৫ দিন আগে সূচীকে মাথায় আঘাত করে। এক পর্যায় সে অসুস্থ হলে বগুড়া হাসপাতালে ভর্তি করে।০১ দিনপর শিশুটি মারা যায়।পরেরদিন শিশুটির মা বাস যোগে ময়মনসিংহ মুক্তগাছায় এসে মসজিদের সন্নিকটে নিজের সন্তানের মৃতদেহ ফেলে পালিয়ে যায়। আসামীকে ০২/০৩/২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসআদের ২নং আমলী আদালতে সোর্পদ করা হলে, হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com