বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ত্রিশালে মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ


ময়মনসিংহের ত্রিশালে বিল্লাল হোসেন (২২) নামের এক যুবককে মোবাইল চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৩টায় উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
নিহতের বড় ভাই সোলাইমান জানান,ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সাদিকুল ইসলামের (৪০) সাথে দীর্ঘদিন থেকেই বিরোধ চলে আসছিল একই এলাকার বিল্লাল হোসেনের। শুক্রবার মধ্যরাতে বিল্লাল একটি ধর্মীয় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন। সাদিকুল ইসলাম এর বসত ঘরের সামনে ত্রিশাল উপজেলার নারায়ণপুর জামে মসজিদ সংলগ্ন রাস্তার কাছে আসলে আগে থেকেই সেখানে থাকা সাদিকুল, রুমান ও শরীফসহ মাহাতির, সোহেল মিয়া,নাজমুল,ছাইফুল,আব্দুল হাই মেম্বার,মজনু মিয়া,সুরুজ আলী পরস্পর যোগসাজশে মোবাইল চুরির অপবাদ দিয়ে বিল্লালকে পিটিয়ে আহত করেন। আহত অবস্থায় সেখানে সে মৃত্যুবরণ করেন।
ত্রিশাল থানা ও স্থানীয় একাধিক সূত্র জানায়, বিল্লালকে হত্যার উদ্দেশ্যেই মোবাইল চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত বিল্লালের বোন মোসাম্মৎ হাছিনা খাতুন বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
ত্রিশাল থানার ওসি (তদন্ত)সুমন চন্দ্র রায় জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আসামী ধরতে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com