বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন।

রংপুরে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন।

শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ


রংপুরে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে রংপুরের সাংবাদিক সমাজ।রাজনৈতিক প্রতিহিংসার শিকার ‘বার্তা বাজার’ এর নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে রংপুরে কর্মরত সাংবাদিক সমাজ ও বার্তা বাজার পরিবার এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।বার্তাবাজারের রংপুর প্রতিনিধি রকি আহমেদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কোলকাতা টিভির রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম, দেশরুপান্তরের রংপুর ব্যুরো প্রধান মিলন আল মামুন, যুগের আলোর স্টাফ ফটো সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, বাংলানিউজের রংপুর প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল, রংপুর সংবাদের মহানগর প্রতিনিধি শ্যামলী রায়, ডিআরবি অনলাইনের রিপোর্টার ফেরদৌস জয় প্রমুখ সহ বিভান্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এসময় বক্তারা অবিলম্বে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ওমসারা‌দে‌শে সংবাদকর্মীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।উল্লেখ্যঃ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি ২০২১) কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ শুরু হলে তা থামাতে উভয়পক্ষের ওপরে অ্যাকশনে নামে পুলিশ। ত্রিপক্ষীয় মারমুখী এই পরিস্থিতিতে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন, তাদেরই একজন অনলাইন পোর্টাল বার্তাবাজারের স্থানীয় প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনও এক পক্ষের গুলিতে রক্তাক্ত হন মাত্র ২৫ বছর বয়সী এই সাংবাদিক। উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আনা হলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com