সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নড়াইলে সাবু হত্যা মামলা দুই আসামী আটক

নড়াইলে সাবু হত্যা মামলা দুই আসামী আটক

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলে সাবু মোল্যা হত্যা মামলার দুই আসামী কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।সোমবার (২২ ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে মিরান মোল্যা ও রবি মোল্যা নামে ওই দুই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল সদর থানাধীন সিংঙ্গিয়া গ্রামের সাবু মোল্যা হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১.মিরান মোল্যা (৪০) পিতাঃ গোলাম মোস্তফা মোল্যা গ্রাম কোমখালী (বর্তমান সিঙ্গিয়া) এবং উক্ত মামলার সন্দিগ্ধ আসামী ২. রবি মোল্যা গ্রাম কোমখালী (বর্তমান সিঙ্গিয়া) উভয় থানা ও জেলা নড়াইল দের কে গোপন সংবাদ এর ভিত্তিতে ঝিনাইদহ থানাধীন পাবহাটি এলাকা থেকে নড়াইল সদর থানা পুলিশের এ এস আই আনিস এর নেতৃত্বে এস আই জিল্লুর রহমান এবং ঝিনাইদহ থানা পুলিশের এস আই ইউসুব এর সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়।

নড়াইল সদর থানা পুলিশের এ এস আই আনিস জানান গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে এবং ঝিনাইদহ থানা পুলিশের সহোযগিয়ায় আসামী দুইজন কে গ্রেফতার করেছি, রাতেই তাদের নড়াইল নিয়ে আসা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আসামীদের আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিংঙ্গিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাবু মোল্যা (৩২) নামে এক যুবক নিহত হয়।গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে। সাবু পার্শ্ববর্তী কোমখালী গ্রামের শফিয়ার মোল্যার ছেলে। পরে স্থানীয় লোকজন সাবুকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com