বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের চরসিংঙ্গিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাবু মোল্যা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। সাবু পার্শ্ববর্তী কোমখালী গ্রামের শফিয়ার মোল্যার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যায় সাবু মোল্যা সিংঙ্গিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে চরসিংঙ্গিয়া এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সাবুকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সাবু মোল্যার পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের বাদশা, ইকবাল, সোহেল, আলামিনসহ কয়েকজন দুর্বৃত্ত সাবুকে কুপিয়ে হত্যা করে।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, ময়নাতদন্তের জন্য সাবুর মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com