সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পাবনায় আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা, ফাঁসির দাবিতে লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল

পাবনায় আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা, ফাঁসির দাবিতে লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল

পার্থ হাসান
পাবনা।

পাবনায় আমিরুল ইসলাম (২৮) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে শহরে বিক্ষোভ
মিছিল পথসভা করেছে নিহত পরিবার ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

আজ সোমবার বেলা ২টায় নিহতের লাশ পাবনা জেনারেল হাসপাতাল থেকে নিয়ে এক বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক করে এক পথ সভায় মিলিত হয়।

এসময় নিহতের পরিবার বক্তব্যে বলেন, ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ ও তার লোকজন দিয়ে আমিরুলকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তার ফাঁসির দাবি জানান এবং আমাদের পরিবারের উপর প্রাণনাশের হুমকি দিচ্ছে তার লোকজন। তাই পুলিশ প্রসাশন নিকট গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য; রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা ভূষি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিরুল সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের মুন্তাই হোসেনের ছেলে।
এই ঘটনায় পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মাসুম আলম জানান, এখনো পর্যন্ত কোন মামল দায়ের হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com