বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
বরিশালে নকল ঔষধ তৈরির কারখানায় ১০ কোটি টাকার নকল ঔষধ ধ্বংস! দুই জনকে জেল জরিমানা।

বরিশালে নকল ঔষধ তৈরির কারখানায় ১০ কোটি টাকার নকল ঔষধ ধ্বংস! দুই জনকে জেল জরিমানা।

বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ১৫ জুন সোমবা সকালে বরিশাল মহানগরীতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন এর যৌথ অভিযানের দেশের নামি-দামি ঔষধ কোম্পানির নকল ঔষধ প্রস্তুতের কারখানা জব্দ করা হয়। বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ সাগরদী দরগাবাড়ির এলাকার ডাক্তার বাড়ি সংলগ্ন হদুয়া মঞ্জিল-২ মাওঃ সাদেক আহমদ এর টিন সেট দোতলা বাড়ি ভাড়া নিয়ে প্রায় ২ বছর ধরে নকল ঔষধ এর কারখানা চালিয়ে আসছে তারা।

গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জিয়াউর রহমান। এসময় বরিশাল লঞ্চঘাট থেকে নকল ঔষধ ও তা পরিবহনের জন্য নকল সিলযুক্ত কার্টুন সামগ্রীসহ মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসা বাদের এক পর্যায় তিনি, সাগরদী দরগাহবাড়ী রোডের ডাক্তার বাড়ি নামক একটি বাড়িতে তারা নকল ঔষধ তৈরি হয় বলে মাসুম বিল্লাহ জানান। বরিশাল জেলার ড্রাগ সুপার অদিতি স্বর্নাকে সাথে নিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পুলিশ সদস্যদের সাথে নিয়ে এসময় ঘটনাস্থেলে যান। দরগাহবাড়ী রোডে গিয়ে দেখা যায় যে সেখানে কেমিস্ট, গ্লোব, এসিআই, জেনারেল, জেসন, কোহিনূর ইত্যাদি কোম্পানির মোড়কে বিভিন্ন নকল ঔষধ (হেক্সিসল, হ্যান্ডরাব, পেভিসেপ, পলিডন, প্যারাসুট, হিসটাসিন ইত্যাদিসহ বিদেশি অনেক কোম্পানির পণ্য তৈরি করছে) ও তা উৎপাদনের বিভিন্ন কাঁচালাম এবং মেশিন পাওয়া যায়। এসময় ড্রাগ সুপারকে সাথে নিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের নকল ঔষধ জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বরিশালে এই নকল ঔষধের উৎপাদক ও বিতরণকারী মাসুম বিল্লাহ ও তার সহযোগী নূরে আলম কাজী এসময় দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারায় অপরাধ আমলে নিয়ে নকল ঔষধ উৎপাদন ও তা বিক্রির জন্য এসময় একই আইনের ২৭ ধারায় মাসুম বিল্লাহ ও নূরে আলম কাজীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকার অর্থদণ্ড দেওয়া হয়, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি, যে বাড়িতে ঔষধ উৎপাদিত হতো সেটি সিলগালা করা হয় পাশাপাশি নকল ঔষধ, উৎপাদনের সাথে সংশ্লিষ্ট দ্রব্যাদি সামগ্রী জব্দ করা হয় পরে জব্দকৃত মালামাল আগুনে পুড়ে ধ্বংস করে দেওয়া হয়।

এসময় বাড়ির মালিকের সাথে যোগাযোগ করে আসতে বললও তিনি আসবেন বলে পরবর্তীতে অসুস্থতার কারণ বলে আসেন নি। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com