বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরের পীরগাছায় এক বৈঠকে কৃষককে মেরে হত্যা।

রংপুরের পীরগাছায় এক বৈঠকে কৃষককে মেরে হত্যা।

আফ্রিদা জাহিন,রংপুর

রংপুরের পীরগাছায় জমি নিয়ে ঝগড়ার সালিশি বৈঠকে এক কৃষককে মেরে হত্যা করা হয়।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে পীরগাছা উপজেলার নেছাব উদ্দীন বাজারে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে কৃষক আব্দুল কাদের প্রামানিক(৬৫) নিহত হয়েছে। ঘটনাস্থল হতে সাইদুল মন্ডল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাবুড়া গ্রামের গফুর বাদশার সাথে বকুল মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।এ ঘটনার মীমাংসা করার জন্য নেছাব উদ্দিন বাজারে দুই পক্ষের বৈঠক বসে।

ওই বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথাকাটি ও সংঘর্ষ লেগে যায়। এ ঘটনায় আহত আব্দুল কাদের প্রামানিককে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পীরগাছা উপজেলার গাবুড়া গ্রামের জামাল প্রামানিককের ছেলে কাদের প্রামানিক।

জানা যায়,জমি নিয়ে সংঘর্ষের কারণে আব্দুল কাদের প্রামাণিক নিহত হয়েছেন। এমতাবস্থায় পীরগাছা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনাটি নিয়ন্ত্রনে আনে।

পীরগাছা থানার তদন্ত ওসি দেবাশীষ কুমার রায় বলেন,সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় আবদুল কাদের প্রামানিক নামের একজন নিহত হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন,নিহতের পারিবার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com