বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাজে আনুন বৈচিত্র্য, শাড়ি পরুন সেলেবদের স্টাইলে

সাজে আনুন বৈচিত্র্য, শাড়ি পরুন সেলেবদের স্টাইলে

শাড়ির সঙ্গে বাঙালির সম্পর্ক বহুদিনের। বঙ্গরমণীরা যেভাবে শাড়ি পরে, তা খুব বেশিদিন চালু হয়নি। শোনা যায়, ব্লাউজ দিয়ে শাড়ি পরার প্রথা প্রচলিত হয় ঠাকুরবাড়ি থেকে। তার আগে আটপৌরে করে শাড়ি পরার প্রচলন ছিল। কিন্তু হাল আমলে আরও অনেকভাবে শাড়ি পরার চল হয়েছে। আধুনিকাদের ব্লাউজের স্টাইল আলাদা। কেউ কোটের সঙ্গে শাড়ি পরেন। আবার অনেকে জিনস বা ট্রাউজারের সঙ্গেও পরেন শাড়ি। চলুন জেনে নেওয়া যাক কী ধরনের স্টাইল এখন ট্রেন্ডিং।

শাড়ি নিয়ে যদি আপনি পরীক্ষানিরীক্ষা করতে চান, তাহলে বেল্টের সঙ্গে একবার পরে দেখতে পারেন। অনেকেই আজকাল এভাবে শাড়ি পরেন। তাই ‘হংস মধ্যে বক যথা’ লাগার কোনও সম্ভাবনা নেই। কিন্তু বেল্ট বাছুন বুঝেশুনে। যে বেল্ট দিয়ে জিনস পরেন, ভুলেও তা শাড়ি পরতে ব্যবহার করবেন না। শাড়ির জন্য একটু বেশি ডিজাইন করা বেল্ট বেছে নিন। এতে দেখতে ভাল লাগবে।

শাড়ি আর প্যান্ট একসঙ্গে! এমনও হয়? অসম্ভব নয়। ফিউশন ফ্যাশন এখন ট্রেন্ডিং। বলিউডের অনেক সেলেব্রিটিই এভাবে শাড়ি পরেছেন। তার মধ্যে সোনম কাপুর, কৃতী স্যানন অন্যতম। প্যান্টের মধ্যে যেমন লেগিংস পরতে পারেন, তেমনই ডেনিমের উপরেও শাড়ি পরা যায়।

অন্যরকম লুক আনতে গেলে একবার শরারার স্টাইলে পরে দেখতে পারেন শাড়ি। উপায় অত্যন্ত সহজ। শরারা প্যান্টের সঙ্গে ব্লাউড পরুন। যেমন আসল পোশাক হয় আর কী। তারপর তার উপর দিয়ে শাড়ির আঁচল পাট করে কাঁধে ফেলুন। সনাতনী কায়দা থেকে অনেকটাই অন্যরকম দেখাবে এই লুকে।

গাউনের সঙ্গে শাড়ি! শুনতে অবাস্তব লাগলেও এখনকার দিনে সব সম্ভব। অনেক অনুষ্ঠানে অনেক সেলেব্রিটিরই এই ধরনের শাড়ি পছন্দ। শিল্পা শেট্টি থেকে শুরু করে অনেকেই এই গাউন-শাড়ি পরেছেন। এগুলি খুব হালকা হয়। পরে ক্যারি করা সহজ। আর দেখতেও স্টাইলিশ।

এটি এমন এক অদ্ভুত ডিজাইনের শাড়ি যা দেখে যে কেউ বিভ্রান্ত হতে পারে যে সেটা আদতে সত্যিই শাড়ি? নাকি লেহেঙ্গা? করিনা কাপুর একটি অনুষ্ঠানে এই ধরনের শাড়ি পরেছিলেন। লেহেঙ্গার মতোই দেখতে এই শাড়িটা। আর এর আঁচলের সঙ্গে ওড়নার কোনও পার্থক্য নেই।

শাড়ি ও জ্যাকেটের কম্বিনেশন বেশ স্মার্ট। লং জ্যাকেট হোক বা শর্ট, শাড়ির সঙ্গে ঠিকমতো পরতে পারলে একটা স্মার্ট লুক আসে চেহারায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com