শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এমবিবিএস ভর্তি পরীক্ষায়  টাঙ্গাইলের ইরাম খোশনবীশের নবম স্থান অর্জন

এমবিবিএস ভর্তি পরীক্ষায়  টাঙ্গাইলের ইরাম খোশনবীশের নবম স্থান অর্জন

ইরাম আহনাফ খোশনবীশ।
ইরাম আহনাফ খোশনবীশ।

স্টাফ রিপোর্টার-

২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলের জাতীয় মেধাক্রমে সারা দেশে নবম হয়েছেন টাঙ্গাইলের ইরাম আহনাফ খোশনবীশ। ভর্তি পরীক্ষায় তিনি ৮৯ দশমিক ৭৫ নম্বর পেয়ে নবম স্থান অর্জন করেন।

ইরাম আহনাফ খোশনবীশ টাঙ্গাইল পৌরসভার দক্ষিণ থানাপাড়ার ব্যাংকার আতিকুর রহমান খোশনবীশ ও ব্যাংকার ফরিদা ইয়াসমিন দম্পতির ছেলে ও একমাত্র সন্তান। তিনি প্রয়াত ব্যাংকার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আনিসুর রহমান খোশনবীশের দৌহিত্র।

ইরাম আহনাফ খোশনবীশ ২০২১ সালে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিক উচ্চ বিদ্যালয় থেকে থেকে এসএসসি পাস করেন। ২০২৩ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। তার এমন সাফল্যে পরিবার, এলাকাবাসী ও স্বজনদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

এমবিবিএস ভর্তি পরীক্ষায় নবম স্থান অধিকারী ইরাম বলেন, এ এক স্বপ্নের মতো অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সবাই আমার জন্য দোয়া করবেন।

এর আগে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল গত রোববার (১১ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

এ বছর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেলের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২ হাজার ৩৬৯ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com