শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সাধারণ মানুষের জন্য কাজ করছে পুনাক

সাধারণ মানুষের জন্য কাজ করছে পুনাক

ডেস্ক রিপোর্ট –

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেছেন,পুনাক সমাজের সাধারণ মানুষের জন্য কাজ করছে ।

তিনি বলেন, সম্প্রতি আমরা চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল নাচোলে সাঁওতাল জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ এবং তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছি‌। এভাবে দেশের বিভিন্ন স্থানে আমাদের কার্যক্রমকে ছড়িয়ে দিতে চাই।

তিনি পুনাককর্মীদের উৎপাদিত পণ্যের প্রশংসা করেন এবং এর গুণগতমান ধরে রাখার আহবান জানান।

পুনাক সভানেত্রী আজ রবিবার সকালে চট্টগ্রামে পুনাক শো রুম এবং পুনাককর্মীদের কাজ পরিদর্শন শেষে সিএমপি পুনাক কার্যনির্বাহী কমিটি এবং কর্মীদের সাথে আলোচনাকালে এসব কথা বলেন।

এসময় সিএমপি পুনাক সভানেত্রী রীতা দাস, সহ-সভানেত্রী রুবি ইয়াসমিন ও মেহতাজ শিল্প, সাধারণ সম্পাদিকা ও তথ্য প্রচার সম্পাদিকা ইসমত আরা শিমু, কোষাধ্যক্ষ মুনমুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com