বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে পূর্বের নির্বাচন বিরোধের জেরে সংঘর্ষে ২ জন নিহত।

নবীনগরে পূর্বের নির্বাচন বিরোধের জেরে সংঘর্ষে ২ জন নিহত।

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুলপুর গ্রামে নির্বাচনী বিরোধের
জেরে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় ফারুক মিয়া (৫৫) ও
মোয়াজ্জিন বাছির মিয়া (৫৯) নামে দুই ব্যাক্তি নিহত হওয়ার
অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২০জানুয়ারি) সন্ধ্যায় ও রাতে
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা
মৃত্যুবরণ করেন।

নিহত ফারুক মিয়া উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল মন্নাফ
মিয়ার ছেলে ও আরেক নিহত বাছির মিয়া একই গ্রামের মৃত আজম মুন্সীর
ছেলে।

স্থানী সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের বর্তমান ইউপি
সদস্য সহিদ মেম্বারের সাথে সাবেক ইউপি সদস্য সোহবান
মেম্বারের ছোট ভাই বাছির মিয়ার সাথে গত ইউপি নির্বাচন
নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত বছরের ১৩ নভেম্বর
সকালে বাছির মিয়াকে সহিদ মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র
নিয়ে হামলা করে। পরে গুরুত্বর আহতাবস্থায় বাছির মিয়াকে
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে উন্নত
চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরপর্তীতে সেখানে
চিকিৎসা শেষে তাকে আবারো গত ১৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া
সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে বাছির মিয়ার দীর্ঘ ২
মাস ৮দিন মৃত্যুর সাথে লড়ে গতকাল বুধবার বিকেলে
চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে বাছির মিয়ার মৃত্যুর
খবর ছড়িয়ে পরলে সাবেক ইউপি সদস্য সোহবান মেম্বারের
লোকজন শহীদ মেম্বারের লোকজনদের বাড়িতে হামলা করে। এসময়
ফারুক মিয়াকে একা পেয়ে ব্যাপক মারধোর করলে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে
নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মিয়া মারা যায়।
নবীনগর থানার ওসি আমিনুল রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান, দুটি লাশই ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এবং আজ বৃহস্পতিবার বিকেলে পৃথকভাবে লাশ দুটির জানাজা অনুষ্ঠিত হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে মৃত্যুর কারন।
পরিস্থতি নিয়ন্ত্রনে রাখতে গ্রামটিতে পুলিশ মোতায়েন করা
হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com