সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে ম্যানহোল থেকে উদ্ধার হওয়া যুবকের অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে

গাজীপুরে ম্যানহোল থেকে উদ্ধার হওয়া যুবকের অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকা থেকে অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। তিনি টাঙ্গাইলের কালিহাতি সদর এলাকার আতাউর রহমানের ছেলে কামাল হোসেন (৩৫)।

এ ব্যাপারে সোমবার (১৮ জানুয়ারী) দুপুরে নিহতের বড় ভাই আব্দুল আওয়াল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পরিচয়য়ের বিষয়টি নিশ্চি করেছে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ওসি ইসমাইল হোসেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানাতে পারেননি। গত ১০ জানুয়ারি গ্রামের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়য়েন বলেও তিনি জানান ।

এর আগে রোববার (১৭ জানুয়ারী) রাতে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকার সুয়ারেজের ম্যানহোল থেকে ওই ব্যাক্তির অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সাইন বোর্ড নামক এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। দুর্গন্ধের কারন বের করতে গিয়ে এলাকাবাসী রোববার রাতে স্থানীয় সুয়ারেজ লাইনের ম্যানহোলের ভিতরে সার্ট-প্যান্ট পরা এক অর্ধগলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাতেই সাইনবোর্ড থেকে কামারজুরি যাওয়ার সড়কের ওই ম্যানহোল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ধারনা করছে আরো কমপক্ষে ৫-৬ দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্যকোথাও হত্যা করেওই ম্যানহুলে ফেলে পালিয়ে গেছে। নিহত ওই ব্যক্তির লাশটি ফুলে পচন ধরেছে। তার পকেট থেকে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তার সূত্র ধরেই তার পরিচয় পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com