বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের তারাকান্দায় অপহৃত শিশুর লাশ জঙ্গলে

ময়মনসিংহের তারাকান্দায় অপহৃত শিশুর লাশ জঙ্গলে

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ ময়মনসিংহ প্রতিনিধিঃ


ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জঙ্গল থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার সকালে সানজিদা আক্তার (৭) নামের ওই শিশুর লাশ জঙ্গল থেকে উদ্ধার করা হয়।
সানজিদার পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠান থেকে তার মেয়েকে অপহরণ করা হয়। অপহরণকারীরা একটি চিরকুটে লিখে যাওয়া নাম্বারে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলে। কিন্তু পরে ওই নম্বারে ফোন করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে গত বুধবার অপহরণকারীরা ফোন দিয়ে তাদের বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা পাঠাতে বলে। এ বিষয়ে বুধবার থানায় সাধারণ ডায়েরি করি।সকালে জঙ্গলে লাশ পাওয়া গেল।
এ বিষয়ে ওসি ডিবি বলেন, মোবাইল নাম্বার ট্র্যাকিং করে অপহরণকারীদের শনাক্ত করার চেষ্টা করছিল পুলিশ। এর মধ্যেই মেয়েটির লাশ পাওয়া গেল। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com