বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলে হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু!

নড়াইলে হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু!

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

সন্ত্রাসী হামলায় আহত নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের ভুমুরদিয়া গ্রামের সাবেক মেম্বার ছানোয়ার হোসেন মোল্যা (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে মাহাবুব রহমান জানান, গত ১০ জানুয়ারি তার বাবা ছানোয়ার হোসেন বাড়ি থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বোড়াবাদুরিয়া এলাকায় পৌঁছালে দত্তপাড়া গ্রামের ৮ থেকে ১০জন লোক ধারালো অস্ত্র দিয়ে ছানোয়ার হোসেনসহ দু’জনকে কুপিয়ে গুরুতর জখম করে। পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এর মধ্যে ছানোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে যশোরে মারা যান।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। হামলা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com