বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রী নার্গিস বেগমকে (৪০) হত্যার দায়ে স্বামী এনায়েত মোল্যাকে (৪৮) ফাঁসির রায় দিয়েছেন আদালত। সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মুন্সী মশিউর রহমান এই রায় দেন। রায়ে ফাঁসির আদেশ ছাড়াও এক লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

এনায়েত নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় এনায়েত আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, এনায়েত মোল্যা নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রীসহ শ্বশুরবাড়িতে থাকতেন। যৌতুকের দাবিতে স্ত্রী নারগিসকে প্রায় মারধর করত স্বামী এনায়েত।

এরই জের ধরে ২০১৮ সালের ২২ নভেম্বর ভোরে শ্বশুরবাড়িতে স্ত্রীকে মারধর করে গলায় শাড়ি পেঁচিয়ে আম গাছে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের বোন পারভীন খাতুন বাদী হয়ে এনায়েত মোল্যার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com