বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে তৃতীয় লিঙ্গের সরদারকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরে তৃতীয় লিঙ্গের সরদারকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরে তৃতীয় লিঙ্গের সরদার লাইলী ভান্ডারীকে বৈদ্যুতিক সমস্যার কথা বলে তৃতীয়তলায় ডেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তিন ভাড়াটিয়া। এর আগে টেপ দিয়ে মুখ পেঁচিয়ে মারধর করা হয় তাকে। পরে মৃত ভেবে ঘরে তালা লাগিয়ে দ্রুত পালিয়ে যায় ঘাতকরা। কিছুক্ষণ পর জানালা দিয়ে প্রতিবেশীদের সহযোগিতা কামনা করলে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে লাইলীকে ভর্তি করা হয়।


ঘটনাটি ঘটেছে গাজীপুর নগরীর খাইলকুর ভাল্কারটেক মোল্লা মার্কেট এলাকায়। সোমবার বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার গাছা থানায় স্থানীয় বাবুল, দুলাল, মানিক, জামানসহ আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন নিহতের শিষ্য ঝর্ণা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। কয়েকজনকে এরই মধ্যে নজরদারিতে রাখা হয়েছে, দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।

প্রায় একশো তৃতীয় লিঙ্গের সরদার লাইলী ভান্ডারী বিশ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে গাজীপুরে বসবাস শুরু করেন। নিজ ও শিষ্যদের জমানো টাকায় জমি কিনে বাসা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com