বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেনাপোলে যুবকের লাশ উদ্ধার

বেনাপোলে যুবকের লাশ উদ্ধার

শার্শা উপজেলা প্রতিনিধি:

বেনাপোলে গলায় ফাঁস দিয়ে নৃশংশ ভাবে হত্যা করা আল-আমিন ওরফে নয়ন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রাম থেকে ওই লাশটি উদ্ধার করে।

আলামত হিসাবে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করেছে। নয়ন বেনাপোল স্থল বন্দরের ৩৭ নং শেডে এনজিও কর্মী হিসাবে কাজ করতেন।

এছাড়া সে বাজারের মিশন কম্পিউটার ও একটি কসমেটিক্স দোকানেও চাকুরিতে ছিলেন বলে জানা গেছে। সে থানার দুর্গাপুর গ্রামের মৃত মিজানের ছেলে।

নিহতর বোন লাবনী খাতুন জানায়, গভীর রাত্রে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাইরে নিয়ে যায়। তারপর আমরা ঘুমিয়ে পড়ি। এরপর সকালে বিছানায় তাকে দেখতে না পেয়ে ফোনে খোঁজ করতে থাকি। হঠাৎ দেখি বাড়ির পাশে একটি গাছের নিচে সে শুইয়ে আছে। তার কাছে গিয়ে দেখি তার গলায় কিছু পেচিয়ে হত্যা করা হয়েছে। গলায় রক্তের দাগ ছিল। এছাড়া তার মুখের মধ্যে একটি কাপড় দেওয়া ছিলো।

স্থানীয়রা জানায়, হত্যাকারিরা হয়ত আগে মুখে কাপড় দিয়ে ছিলো যাতে সে চিৎকার করতে না পারে। এরপর গলায় কিছু পেচিয়ে হত্যা করে। যেহেতু গলায় রক্তের দাগ দেখা যাচ্ছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি মামুন খান বলেন, আলামত হিসাবে নয়নের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এটা তদন্ত সাপেক্ষ বলা যাবে কে বা কারা এ নৃশংশ হত্যা কাণ্ডের সাথে জড়িত আছে। লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com