বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ছেলে ওয়াজ থেকে ঘরে ফিরে পেলো মায়ের রক্তাক্ত দেহ!

ছেলে ওয়াজ থেকে ঘরে ফিরে পেলো মায়ের রক্তাক্ত দেহ!

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে নাজমা বেগম (৪৪) নামের এক প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৬ ডিসেম্বর) ভোরে কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সকালে নিহতের মরহেদ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষে হত্যার অভিযোগ উঠায় ময়নাতদন্তের জন্য মরহেদ গাজীপুরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞেসাবাদের জন্য নিহতের এক ছেলেসহ ৪ জনকে থানায় আনা হয়েছে। তবে কে বা কারা, কেন ওই প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত নাজমা কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল মমিন ওরফে মোমেন মির্জার স্ত্রী। তিনি গৃহিনী ছিলেন। স্বামী ছাড়াও তার আরও ২ ছেলে সৌদি প্রবাসাী এবং ১ ছেলে সদ্য এইচএসসি পাস করলো।

নিহতের ছেলে স্বপন মির্জা (২০) জানান, ২৫ ডিসেম্বর সন্ধ্যায় এলাকায় ওয়াজ চলছিল। তাই মাকে বলে ওয়াজ শুনতে চলে যানস্বপন। যাওয়ার সময় মা তাকে বলেন, রাত ৮টার মধ্যে চলে আসতে। ছেলে আসলে মা যাবে ওয়াজ শুনতে। কিন্তু স্বপন আসতে আসতে প্রায় পৌণে ৯টা বেজে যায়। কিন্তু তিনি এসে দেখেন মায়ের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে। এ সময় মাথায় গুরুতর জখম ছিল। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে আহত নাজমার দেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। পরে ঢাকার নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তবে মায়ের এই মৃত্যুকে স্বভাবিক বা দূর্ঘনাজনিত কোন মৃত্যু বলে মানছেন না। তার অভিযোগ তার মাকে কেউ হত্যা করেছে।

ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই মঞ্জুরুল ইসলাম জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com